ইমরান হোসেন : বাগআঁচড়া
তারিখঃ ১৯ ফেব্রুয়ারি ২০২৩
খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি কর্তৃক ০২টি ৯ এমএম পিস্তল (ইউএসএ), ০২টি খালী ম্যাগাজিন এবং ০১ টি মোটর সাইকেল আটক প্রসংগে।
আজ ১৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক বিএ-৬৫০৭ লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এর সার্বিক দিক নির্দেশনায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ অগ্রভূলাট বিওপি’র ০১টি চৌকষ টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ৬০ আর পিলার হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অগ্রভূলাট দক্ষিনপাড়া পাকা রাস্তার পার্শ্বে গোপনীয়তার সাথে অবস্থান নেয় এবং কিছুক্ষন পর ০১ জন ব্যক্তিকে পালসার মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর যশোর ল-১১-৮৮০৭) যোগে আসতে দেখে। উক্ত ব্যক্তি টহল দলের নিকটবর্তী আসলে সন্দেহজনকভাবে থামতে বলে। মোটর সাইকেলটি থামানোর পর তাকে তল্লাশীর জন্য কোমরে হাত দিলে তৎক্ষনাত সে তার লুঙ্গি খুলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থান হতে ০২টি ৯ এমএম পিস্তল (ইউএসএ), ০২টি খালী ম্যাগাজিন এবং ০১ (এক) টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। আটককৃত অস্ত্র, ম্যাগাজিন এবং মোটর সাইকেল এর সিজার মূল্য- ৩,৫১,০০০/- (তিন লক্ষ একান্ন হাজার ) টাকা।
বর্তমানে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তে এলাকায় বিশেষ অপারেশন পরিচালনার সাথে সাথে তল্লাশী চৌকি/পোষ্টগুলোতে বিশেষ তল্লাশীতে বিপুল পরিমানে স্বর্ণ এবং মাদক দ্রব্য আটক হওয়ায় স্থানীয় চোরাকারবারীরা বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ এবং ভারত হতে বাংলাদেশে অস্ত্র-গোলাবারুদ চোরাচালান করছে। এ প্রেক্ষিতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর কঠোর নজরদারী ও গোয়েন্দা তথ্যের সঠিক প্রয়োগ এবং সীমান্তে নিরন্তর টহল কার্যক্রম পরিচালনার কারণে সকল প্রকার চোরাকারবারী ও চোরাচালানী মালামাল এবং অবৈধ আগ্নেয়াস্ত্র আটক করতে সক্ষম হয়েছে৷
