
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক
গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন আলোচিত মডেল মেঘনা আলম। দলের প্রাথমিক সদস্য পদ পূরণ করেন তিনি।
রোববার (২৮ ডিসেম্বর) বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
আবু হানিফ বলেন, মেঘনা আলম ঢাকা-৮ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই আসন থেকে তিনি নির্বাচন করবেন।