
রিয়া মনি,বাঙলা কলেজ প্রতিনিধি
সরকারি বাঙলা কলেজ শাখায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ-এর নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২০ জুন ২০২৫) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
নবঘোষিত কমিটিতে মো: আশরাফুল ইসলাম রাব্বিকে আহ্বায়ক এবং শাওন আহমেদ সৈকতকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। কমিটির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান এবং মুখপাত্রের দায়িত্বে রয়েছেন সুশানু ইসলাম দোলা।
কমিটিতে আরও যুক্ত করা হয়েছে একঝাঁক উদ্যমী ও মেধাবী শিক্ষার্থীকে, যারা ছাত্র-অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
নবগঠিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে। এই মেয়াদে শিক্ষার্থীদের স্বার্থে বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয়।
সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে আশাবাদ ব্যক্ত করা হয়, নতুন নেতৃত্ব গণতান্ত্রিক ছাত্র রাজনীতির ধারা বজায় রেখে শিক্ষার্থীদের পাশে থেকে ইতিবাচক পরিবর্তন আনবে।
