
সুনামগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মো. ফখরুল ইসলাম বলেছেন, ফ্যাস্টিস্ট সরকারের আমলে স্বাধীনভাবে দেশের মানুষ কথা বলতে পারেনি। নিজের ঘরে মানুষ নিরাপদে থাকতে পারেনি।মানুষের মৌলিক অধিকারকে ভূলন্ঠিত করেছিল খুনি হাসিনা। টাকা পাচার, খুন গুম, বিচার বহির্ভূত হত্যাকান্ড সহ অপরাধের সকল রাজ্য ছিল তাদের দখলে। ২৮ অক্টোবর লগি বৈঠার মাধ্যমে প্রকাশ্যে পিটিয়ে মানুষ হত্যা করে তার উপর নৃত্যল্ল্যস করেছে আওয়ামী জঙ্গিরা। শাপলা চত্বরে অসংখ্য আলেমকে খুন করেছে। পিলখানায় ৫৭ জন দেশ প্রেমিক সেনা অফিসারকে হত্যা করেছে এই আওয়ামীলীগ। অনেককে অন্যায়ভাবে গুম করে রেখেছে। ভূয়া ট্রাইব্যাল দিয়ে জামায়াতের নেতাদের খুন করা হয়েছে। এদেশের মাটিতে সকল গণহত্যার বিচার করতে হবে।
শুক্রবার(২৫) অক্টোবর জেলা শিল্পকলা একাডেমিতে সুনামগঞ্জ পৌর জামায়াত ও সদর উপজেলা জামায়াতের যৌথ উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন হত্যাকান্ড ও জুলাই ২০২৪ অভ্যুত্থানে গণহত্যাকারীদের বিচারের দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমির এডভোকেট নুরুল আলম। পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুস সাত্তার মামুন ও সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি সোলেমান চৌধুরীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমেদ খাঁন, জেলা নায়েবে আমির এডভোকেট মোহাম্মদ শামস উদ্দিন, অধ্যাপক আব্দুল্লাহ, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম, জেলা জামায়াতের সেক্রেটারি মমতাজুল হাসান আবেদ, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের জেলা সভাপতি মনিরুজ্জামান পিয়াস ও জামায়াত নেতা এডভোকেট হেলাল উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।