
গাইবান্ধায় ইপিজেড দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ এটা গাইবান্ধার অস্তিত্ব রক্ষার আন্দোলন
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
বক্তারা ,সাঁকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড (EPZ) স্থাপনের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে গাইবান্ধা পৌর শহরের গানাসাস মার্কেট এলাকায় এই কর্মসূচির আয়োজন করে সাঁকোয়া ব্রিজ EPZ বাস্তবায়ন মঞ্চ।
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ্যাড. কুশলাশীষ চক্রবর্তী এবং আহ্বান জানান সাধারণ সম্পাদক এ্যাড. ফারুক কবীর।
বক্তারা বলেন, গাইবান্ধা উন্নয়ন থেকে পিছিয়ে পড়া জেলা। যোগাযোগব্যবস্থাসহ নানা সুবিধার কারণে সাঁকোয়া ব্রিজ এলাকা ইপিজেড স্থাপনের জন্য সবচেয়ে উপযুক্ত। কিন্তু ষড়যন্ত্রমূলকভাবে বিতর্কিত ফসলি জমিতে ইপিজেড বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা অযৌক্তিক ও গাইবান্ধাবাসীর সঙ্গে অবিচার।
তারা আরও বলেন, ইপিজেড বাস্তবায়িত হলে জেলার কর্মসংস্থান ও অর্থনীতিতে বিপ্লব ঘটবে।
সমাবেশ থেকে অবিলম্বে সাঁকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড বাস্তবায়ন, বালাসীঘাট-বাহাদুরাবাদ টানেল/সেতু, গ্যাস সংযোগ, পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবি তুলে ধরা হয়।
বক্তারা আহ্বান জানান, দলমত নির্বিশেষে সবাই এক হয়ে গাইবান্ধার উন্নয়নের লক্ষ্যে কাজ করুন এই আন্দোলন গাইবান্ধার ভবিষ্যৎ প্রজন্মের জন্য।