
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধায় জমির ভুয়া দলিল সৃজন দায়েরকৃত একটি মামলায় মতিয়ার রহমান(৪৮), মাহাবুর রহমান(৩৬) ও মহাসিন আলী(৩৩) নামের ৩ আসামীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে বিজ্ঞ আদালত। গত ০৯-০৬-২০২৪ ইং তারিখে মামলায় আদালতে জামিন নিতে গেলে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর আওতায় ওই ৩ আসামীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন গাইবান্ধা সদর বিজ্ঞ আমলী আদালত। জামিন নামঞ্জুর হওয়ায় আসামীগণ আজবধি কারাগারে অবস্থান করছেন। আটককৃত আসামী মতিয়ার রহমান, মাহাবুর রহমান, ও মহাসিন আলী সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত নবাব আলীর পুত্র।
উল্লেখ্য, ওই ৩ আসামীর পিতা নবাব আলী জীবদ্দশায় গত ২২-০৪-১৯৭৪ইং তারিখে ৮৪০৬ নং রেজিঃকৃত কবলা দলিলমূলে ১২ শতাংশ জমি হালিমা খাতুন নামে জনৈক মহিলার নিকট হস্তান্তর করেন। হালিমা খাতুন এ জমি ভোগ দখলকার অবস্থায় গত ০৪-০২-১৯৮০ইং তারিখে ২০৬৮ নং রেজিঃকৃত কবলা দলিলমূলে একই গ্রামের মৃত আফতাব হোসেনের স্ত্রী মাহফুজা বেগমের নিকট হস্তান্তর করেন। এ স্বত্বে মাহফুজা বেগম ওই জমি ভোগ দখল করাকালে মাহফুজা বেগমের নামে বিনা আপত্তিতে আরএস খতিয়ান নং ২৮৩৩ সঠিকভাবে প্রস্তুত হয়।
এমতাবস্থায় ওই আসামীগণ জোর পূর্বক ওই জমির দাবী করে জমির উপরে অর্পিত বাঁশ কর্তন করলে বিজ্ঞ আদালতে একটি মামলা (সিআর নং ৫৪৮/২৩) দায়ের হয়। এ মামলা বিচারাধীন অবস্থায় আসামীগণ তাদের মা ফুলমতি বেগমের নামে একটি দলিল (নম্বর ৭৪৩৯ সাল ১৯৭২ ইং) সৃজন করে স্বত্ব দেখিয়ে আদালতে মামলা (৬৬/২৩) দায়ের করে পরে পুনঃদাখিলের শর্তে প্রত্যাহার করে নেন। উক্ত মামলার আরজি দৃষ্টে দলিল নং ৭৪৩৯ কর্তন করে তদস্থলে দলিল নং ৭৪৩৮ লিখে দলিলের একই দাতা গ্রহিতা নামীয় পৃথক দলিল সৃজন করেন। বিষয়টি জমির দখল স্বত্বভোগী মাহফুজা বেগমের লোকজন অবগত হয়ে উক্ত দলিল জেলা রেজিস্ট্রার অফিসে অনুসন্ধান পূর্বক জানতে পারেন দলিলটি ভুয়া সৃজনকৃত।
এ ব্যাপারে ভুক্তভোগী মাহফুজা বেগমের পুত্র এটিএম মশিউর রহমান তিতু ঘটনার প্রতিকারের দাবীতে গত ২০-১১-২০২৩ ইং তারিখে ওই ৩ আসামীসহ ৭ জনকে অভিযুক্ত করে গাইবান্ধা সদর বিজ্ঞ আমলী আদালতে একটি মামলা (সিআর নং ১০৪২/২৩) দায়ের করেন