
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নে গেল রাতে সেনাবাহিনীর গাইবান্ধা ক্যাম্পের একটি চৌকস টিম অভিযান চালিয়ে সাবগছি হাতিয়াদহ গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে,হ্যাকার সিরাজুল ইসলাম(৩৫) ও আব্দুর রশিদের ছেলে, হ্যাকার মুন্না (২০)কে গ্রেফতার করে।
এসময় তাদের কাছে হ্যাকিং,প্রতারনার কাজে ব্যবহৃত ৭টি মোবাইল ফোন,১টি ল্যাপটপ,৫টি সীম কার্ড ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদেরকে গোবিন্দগঞ্জ থানার এস,আই তাহসিনুর রহমানের একটি প্রতারনা মামলায় চালান দেয়া হয়। এ অভিযানে গোবিন্দগঞ্জ থানার এস,আই আসাদুজ্জামান আসাদসহ সঙ্গীয় পুলিশ ফোর্স অংশ নেয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।