
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধায় র্যাবের অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন মামলার এজাহারনামীয় আসামী আবু হোসেন (২১) নামের ১ ব্যক্তি গ্রেফতার হয়েছে।গত বৃহস্পতিবার (১৬ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন, র্যাবের মিডিয়া বিভাগের উপ পরিচালক মাহমুদ বশির আহম্মেদ।
গ্রেফতারকৃত আবু হোসেন গোবিন্দগঞ্জ উপজেলার কন্দর্পপুর (ঘোড়ামারা) গ্রামের খলিলুর রহমানের পুত্র।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত আবু হোসেন নারী ও শিশু নির্যাতন দমন মামলা (নং ২৭/২৪) এর এজাহারনামীয় আসমী। এ মামলার সংবাদের প্রেক্ষিতে গাইবান্ধা র্যাব-১৩, সিপিসি-৩ এবং কেরানীগঞ্জ র্যাব-১০, সদর কোম্পানীর যৌথ অভিযানে ডিএমপি ঢাকার লালবাগ থানার চানখারপুল পুলিশ বক্সের সামন হতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী আবু হোসেন এর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।