
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা জেলা পরিষদের পুকুর ভরার করে অবৈধভাবে স্থাপনা নির্মান ও গাছ কাটার প্রতিবাদে শতবর্ষী পুকুর রক্ষা নাগরিক আন্দোলনের উদ্যোগে আজ সোমবার সকাল ১১ জেলা পরিষদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশ শেষে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রনালয় বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় নেতা মনজুর আলম মিঠু,জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক এ্যাঃ সিরাজুল ইসলাম বাবু,বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের জেলা আহবায়ক গোলাম রব্বানী, সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু, প্রগতী লেখক সমিতির নেতা কবি দেবাশীষ দাশ দেবু,পরিবেশ আন্দোলনের নেতা ওয়াজির রহমান রেফেল,কমিউনিস্ট পার্টির জেলা সদস্য গোলাম রব্বানী মুসা,বাসদ মার্কসবাদী জেলা নেতা নিলুফার ইয়াসমিন শিল্পী,বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সবুজ মিয়া ও জেলা পরিষদ মার্কেটের সদসগণ প্রমুখ।বক্তারা বলেন ব্যক্তিগত পুকুর জলাশয় ভরাট করে যখন বিভিন্ন স্থাপনা নির্মান করার কারণে জলাবদ্ধতা তৈরি হচ্ছে তখন রাষ্ট্রীয় সম্পদ ও খালবিল রক্ষা জরুরী হয়ে পরে। ঠিক তখনই জেলা পরিষদের কর্তাব্যক্তিরা উল্টো পথে হাটছে। এবং যেকোন অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় শহরের এই পুকুরের ভুমিকা অন্যতম। অবিলম্বে এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য আহবান জানান।