
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা সদর থানা পুলিশের অভিযান।। বিপুল পরিমাণ গাজাসহ এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার
গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন পিপিএম যোগদানের পর থেকে মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে সদর থানা পুলিশ।
এরইধারাবাহিকতায় সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা নির্দেশে ৯ এপ্রিল মঙ্গলবার সকালে পুলিশের চৌকশ একটি টিম শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাজাসহ শামিম (২৪) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত শামিম মিয়া (২৪) সদর থানার খামার পীরগাছা গ্রামের নুরুল আমিনের ছেলে।
এ ব্যাপারে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১০