
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধ।
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার প্রতারনা মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি শেখ মাসুদুর রহমান ওরফে রুবেল (৫৫) কে গ্রেফতার করেছে র্যাব।
আজ(৮ ডিসেম্বর) সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাবের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রবিবার সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটের দিকে র্যাব-১৩ ও র্যাব-১০ যৌথভাবে ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানার বড়গ্রাম চেয়ারম্যানবাড়ী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
আসামি রুবেল উপজেলার দক্ষিণ মরুয়াদহ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামি কে সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।