
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারীতে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের দাবিতে আজ বুধবার কাতলামারী গ্রামে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এর আগে গত রোববার সকালে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজটি সরকারি নীতিমালা মেনে উপজেলা সদরের ৫ কিলোমিটারের মধ্যে স্থাপনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে উপজেলা সদরের বাসিন্দারা।
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় “ফুলছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ” সরকার কর্তৃক নির্ধারিত স্থান কাতলামারীতে স্থাপনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিরোধীতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ কাতলামারীর সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি কাতলামারীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জনগণের স্বার্থবিরোধী ষড়যন্ত্র করে এই শিক্ষা প্রতিষ্ঠানকে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারা আরও জানান, কাতলামারীই এ প্রতিষ্ঠানের উপযুক্ত স্থান এবং এখানে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি উপকৃত হবে।
বক্তারা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অবশ্যই সরকার ঘোষিত নির্ধারিত স্থান কাতলামারীতেই স্থাপন করতে হবে। অন্যথায় জনগণ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।