
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে চিহ্নিত দুই হ্যাকারের বাড়ি থেকে বিপুল পরিমাণ সিম কার্ড, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
গত শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১০টা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর সিংগা গ্রামে এ অভিযান চালায় যৌথবাহিনী।
এসময় অভিযুক্ত হ্যাকার জুয়েলের বাড়িতে অভিযানকালে ল্যাপটপ, ডেক্সটপ কম্পিউটার, মনিটর, অ্যান্ড্রয়েড ফোন, বাটন ফোন, গ্রামীণ সিম, স্কিটো সিম, এয়ারটেল-রবি সিম, বাংলালিংক সিম এবং নগদ টাকা উদ্ধার করা হয়। এসময় জুয়েল বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
অপরদিকে, অভিযুক্ত হ্যাকার রনির বাড়িতে অভিযানকালে সিম কার্ড, হার্ডডিস্ক, পেন ড্রাইভ, কম্পিউটার, মনিটর, প্রিন্টার, রাউটার, সিসি ক্যামেরা, ডায়রী উদ্ধার করা হয়। এসময় রনি বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা পুলিশ সূত্রে জানা যায়।