
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে উপজেলা ৮ নং বেতকাপা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মনোহরপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ২০ জানুয়ারী সোমবার সন্ধ্যায় ঘোড়াবান্ধা চৌ রাস্তা বাজারে পলাশবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম শরীফ এর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লিফেজ সরকারের পরিচালনায় এ কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মমিনুল ইসলাম মমিন মন্ডল।
এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ প্রধান,বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান আলী প্রধান। আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা মিল্লাত সরকার মিলন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পলাশবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামিম রেজা,সদস্য সচিব ইমরান সরকার, উপজেলা স্বেচ্ছা সেবক দলের যুগ্ন আহবায়ক ফিরোজ আহম্মেদ, আরিফ মুন্সি, আশরাফুল ইসলাম,উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি শামিম আহম্মেদ,উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য জাকিরুল মন্ডল, এসময় মনোহরপুর ইউনিয়ন স্বেচ্ছা সেবকদল, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।