
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা সদর থানার বিশেষ অভিযানে মাদক সেবনের সময় চারজনকে গ্রেফতার করা হয়েছে। ১৭ মে ২০২৫ ইং তারিখে পরিচালিত এ অভিযানে তুলসীঘাট এলাকা থেকে মো. শাহীন (২৭), মো. শহিদুল ইসলাম (২৩) ও মো. রিমন মিয়া (১৩) এবং গাইবান্ধা শিল্পকলা একাডেমির সামনে থেকে মো. শাওন হোসেন (৩০) কে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। গাইবান্ধা সদর থানা মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।