
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের দ্বিবার্ষিক (২০২৬-২৭) নির্বাচনে সভাপতি পদে মোঃ আবুল কাশেম (যুগান্তর) এবং সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম রফিক (আমার দেশ ও চ্যানেল এস) নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা বাসন থানা সংলগ্ন সাংবাদিক ঐক্য পরিষদের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ব্যালটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচিত নেতৃবৃন্দ সভাপতি: মোঃ আবুল কাশেম (যুগান্তর)কার্যকরী সভাপতি: জাকির হোসেন চৌধুরী কামাল (কালবেলা)সহ-সভাপতি: নাজিম উদ্দিন (ঢাকার ডায়ালগ), ইব্রাহিম খন্দকার (আজকের বসুন্ধরা), আওলাদ হোসেন (দুর্নীতি সমাচার)সাধারণ সম্পাদক: রফিকুল ইসলাম রফিক (আমার দেশ ও চ্যানেল এস)সহ-সম্পাদক: জসিম উদ্দিন প্রধান (বঙ্গ বাজার), লোকমান হোসেন পনির (নতুন ভোর), মিনাল কান্তি চৌধুরী (নাগরিক ভাবনা) সাংগঠনিক সম্পাদক: সাইফুল ইসলাম (নিউ ন্যাশনাল) দপ্তর সম্পাদক: নাসির উদ্দিন (বাংলার নব কন্ঠ) অর্থ সম্পাদক: রাশেদুল হোসেন কমল (এই বাংলা) আইন সম্পাদক: মোঃ মনির মিয়া (আজকের জন বানি) প্রচার ও প্রকাশনা সম্পাদক: তরিকুল ইসলাম জুয়েল (মোহানা টেলিভিশন) ধর্ম বিষয়ক সম্পাদক: পারভেজ মিয়া (বাংলাদেশ সমাচার)ক্রিয়া সম্পাদক: ইব্রাহিম খলিল (ভোরের আলো) মহিলা বিষয়ক সম্পাদক: হেলেনা আক্তার (দৈনিক ভোরের আলো) নির্বাহী সদস্যরা বেলায়েত হোসেন শামীম, আব্দুল হামিদ খান, মুক্তাদির হোসেন, মোঃ আলামীন, মোঃ আলমগীর মোল্লা ও খায়রুন নাহার।
ভোটার হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকরা। চূড়ান্ত ভোটার তালিকায় ছিলেন—মোহাম্মদ সানাউল্লাহ নূরী (আমাদের নতুন সময়), মোহাম্মদ জসিম উদ্দিন প্রধান (বঙ্গ বাজার), মোহাম্মদ নাসির উদ্দিন (স্বদেশ বিচিত্রা ও এই বাংলা), হেলেনা আক্তার (দৈনিক ভোরের আলো) এবং ইব্রাহিম খলিল (দৈনিক ভোরের আলো)।
নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি আবুল কাশেম ও সম্পাদক রফিক ভোটার এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।