নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম জেলাধীন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মানীত জুনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডাঃ মঈন উদ্দিন মাহমুদ মহোদয় আজ সকালবেলা প্রাইভেট গাড়ী চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে বাঁশখালী উপজেলার পালেগ্রাম এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ীর গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে গাড়ীতে আগুন লেগে যায়। মারাত্নক ভাবে আহত ও দগ্ধ অবস্থায় তৎক্ষনাত তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আইসিইউতে প্রেরণ করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকাস্থ শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাষ্টিক সার্জারী ইন্সিটিটিউটে নিয়ে যাওয়া হচ্ছে।
চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তার দ্রুত সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ মহিউদ্দিন মহোদয়।
