
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল পৌরসভার ক্যাপসুল মার্কেটের গাড়ি পার্কিং এর জায়গায় বসেছে বাচ্চদের খেলনা,ঝালমুড়ি, ফুসকা, চটপটি, ফাস্ট ফুডের দোকান। শহরের অত্যন্ত ব্যস্ত এই মার্কেটটিতে প্রতিদিন শত শত নারী-পুরুষ শপিং করতে আসে। তাদের জন্য নেই কোন টয়লেটের সুবিধা। শুধু ক্যাপসুল মার্কেট কেন শহরের প্রায় সব শপিংমলে নেই গাড়ি পার্কিং ও টয়লেটের সুবিধা।
ক্যাপসুল মার্কেটটি শহরের ব্যস্ততম এলাকায় হওয়ার এখানে কেনাকাটা করতে আসা লোকজনের গাড়ী- মোটরসাইকেল রাখতে হয় ভিক্টোরিয়া রোড়ের উপর। ফলে এই এলাকায় সর্বক্ষণ যানজট লেগেই থাকে।এমনিতেই অটোরিকশার শহর হিসেবে খ্যাত এই টাংগাইল পৌরসভা।এই অবৈধ টোং দোকানগুলো থেকে মালামাল কিনে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে ক্রেতাগণ। ইচ্ছামত দাম চেয়ে বসে আছে তারা। কোনো দোকানে নেই মালামালের মূল্য তালিকা।খবর প্রকাশিত হওয়ার পরে প্রশাসন ভেঙে দিলেও তার দুই-একদিন পরেই আবার দেখা মিলে পূর্বের পরিস্থিতি।হেটে চলার মতো অবস্থা নেই বললেই চলে মার্কেটে, গাড়ি/মোটর সাইকেল পার্কি তো দূরের কথা।
ক্যাপসুল মার্কেটের পার্কিং এর জায়গায় দোকান প্রসঙ্গে টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর বলেন, ইতিমধ্যে অবৈধ দখলদারদের ৩ বার উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। জায়গাটি খালি করার পর সেখানে শহরের সৌন্দর্য বর্ধনের জন্য একটি নান্দনিক ফোয়ারা ও পার্কিংয়ের ব্যবস্থা করা হবে।