
নিজাম উদ্দিন বিলাশ
ঢাকা ১৭ আসনের ১৯ নং ওয়ার্ডের গুলশানে রেজাউর রহমান ফাহিম, সদস্য, আহবায়ক কমিটি, বিএনপির, ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। গুলশান ১ ও এর আশেপাশে এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানি। বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা এ অভিযানে যোগ দেন। রেজাউল রহমান ফাহিম বলেন উক্ত পরিচ্ছন্নতা অভিযান তিনি অব্যাহত রাখবেন। ত্তিনি এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন। এরকম উদ্যোগের মধ্যেমে তিনি ১৯ নং ওয়ার্ডের মানুষের পাশে থাকতে চান।
