
গোদাগাড়ী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ীতে দেশের চলমান পরিস্থিতিকে বিবেচনা করে জামায়াতে ইসলামি বাংলাদেশ গোদাগাড়ী পৌর ব্যবসায়ীদের উদ্যগে শুক্রবার সন্ধ্যায় উপজেলা মডেল মসজিদের হল রুমে ব্যবসায়ীদের নিয়ে মত বিনিময় সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় বিশিষ্ট ব্যবসায়ী খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান
এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পশ্চিম আমীর অধ্যাপক আব্দুল খালেক, সেক্রেটারি ড, ওবাইদুল্লাহ, উপজেলা আমীর মাষ্টার নোমায়েন আলী,সেক্রেটারির হাফিজুর রহমান পৌর জামায়াতের আমীর আনোয়ারুল ইসলাম ও সেক্রেটারি শওকত আলী,সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক
কামরুজ্জামান মনিরুল ইসলাম প্রমুখ।
বক্তাগণ বলেন কোন প্রকার ভয়ভীতি ছাড়াই তাদের ব্যবসা পরিচালনার আশ্বাস প্রদান করে বলেন, জামায়াতে ইসলামি বাংলাদেশ সব সময় আপনাদের পাশে আছে থাকবে। এছাড়া হাট ঘাটে অতিরিক্ত টোল আদায় ও পৌর এলাকায় ভ্যাট ট্যাক্স বৃদ্ধির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে। সভায় অংশগ্রহণ করেন গোদাগাড়ী পৌর এলাকার বিভিন্ন ব্যবসায়ী বৃন্দ ও সাধারণ মানুষ