
গোপালগঞ্জ প্রতিনিধি :
#আনিকা আফরিন আখি
গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি পশ্চিমপাড়া গ্রামে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সরকারী জমিতে তারকাটার বেড়া ও সাইনবোড় টাঙ্গিয়ে দখলমুক্ত করেছে জেলা প্রশাসন।
আজ শনিবার সকালে পাইককান্দি পশ্চিমপাড়া গ্রামে এ সরকারী খাস খতিয়ানের জমি দখলমুক্ত করে জেলা ও উপজেলার প্রশাসন ।
ওই গ্রামের পুলিশের অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম ও এলাকার প্রভাবশালীদের দখলে থাকা সরকারি খাস খতিয়ানের জমি দখলমুক্ত করে প্রশাসন। এসময় বাড়ির সীমানা পিলার, দোকানঘর ও টিনসেটের ঘর ভেংগে এ সরকারি জমি দখলমুক্ত করে জেলা প্রশাসন।
উচ্ছেদ অভিযানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা: নাজমুন নাহার, সরদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসিন উদ্দীন, সদর উপজেলা ভুমি কর্মকর্তা (এসিল্যান্ড) শাম্মী কায়সার’সহ সার্ভেয়ারগণ, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন বলেন, গোপালগঞ্জ সদর উপজেলার ২৭ নং বিজয়পাশা মৌজার এসএ ৪৬২ ও বিআরএস ৫৬৯ নং দাগে ১ একর ৭ শতাংশ জমি এলাকার প্রভাবশালীদের দখলে ছিল। আমরা খবর পেয়ে উক্ত জমি দখলমুক্ত করে তারকাটার বেড়া ও সাইনবোর্ড টাঙ্গিয়ে দিয়েছি। গোপালগঞ্জ সদর উপজেলায় সকল সরকারী খাস খতিয়ানের জমি রক্ষায় উপজেলা প্রশাসন সর্বদা কাজ করে যাচ্ছে এবং তার অংশ হিসাবে এ অভিযান।
অতিরিক্ত জেলা প্রশাসক মোছা: নাজমুন নাহার বলেন, কিছুদিন আগে দুর্নীতি দমন কমিশনের গণ শুনানিতে প্রভাবশালীদের দখলে থাকা সরকারি খাস জমির বিষয়ে অভিযোগ হয়। অভিযোগ ভিত্তিতে জেলা প্রশাসকের নির্দেশে আজ এ উচ্ছেদ অভিযান চলছে এবং সরকারি জমি রক্ষায় তারকাটার বেড়া দিয়ে সংরক্ষণ করা হচ্ছে।