
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের ছাত্রসমাজের তত্বাবধানে বগুড়ার মাঝিড়া ক্যান্টনমেন্টের সমন্বিত সামরিক হাসপাতালে ভর্তি করানো হয়। ছাত্র সমাজের নেতৃবৃন্দ আজ সকাল ৯টার দিকে পৌর শহরের হীরক পাড়া ও উপজেলার কামারদহ ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের বাড়িতে গিয়ে আহতদেরকে নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে এ্যাম্বুলেন্স যোগে বগুড়ায় নিয়ে যান।
এ বিষয়ে সার্বিক সহযোগিতা করেন গোবিন্দগঞ্জ ছাত্রসমাজের উপদেষ্টা মেজর (অবঃ) হাবিবুল হক নাহিদ। এসময় ছাত্রসমাজের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ওমর ফারুক, মামুন খান ও অয়ন সুলতান।