চট্টগ্রাম প্রতিনিধি
মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) উপ-পুলিশ কমিশনার জনাব নিহাদ আদনান তাইয়ান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, সহকারী পুলিশ কমিশনার জনাব মোস্তফা কামালের তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক মোহাম্মদ রুহুল আমিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১৯/০৮/২০২৩ খ্রিঃ নগরীর চান্দগাঁও থানাধীন বদ্দারহাট এলাকায় অভিযান পরিচালনা করে ২৭২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ গিয়াস উদ্দিন ও শাহ আলমকে গ্রেফতার করেন।
আটককৃতদের বিরুদ্ধে সিএমপি চান্দগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।
