নিজস্ব প্রতিবেদক
২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগের সভা চলাকালীন অবস্থায় এক ভয়াবহ গ্রেনেড হামলা হয়। এবং সাথে সাথে আওয়ামী লীগের প্রায় ৩০ জন নেতাকর্মী হামলায় মৃত্যুবরণ করেন। এছাড়া তো দলীয় সভানেত্রী সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় মহানগর সহ বহু নেতা কর্মী হতাহত হয়। অনেক নেতাকর্মী পঙ্গুত্ববরণ করেন। সেই থেকে প্রতিবছর বাংলাদেশ আওয়ামী লীগ একুশে আগস্ট উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে। তারই ধারাবাহিকতায় দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে একুশে আগস্ট গ্রেনেড হামলার স্থলে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবন্ধন করেন ২১শে আগস্টে নিহত সকল শহীদদের প্রতি। এবং তিনি একুশে আগস্ট হামলায় আহত নেতা কর্মীদের সাথে কথা বলেন। আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যবৃন্দ ও আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিল।
