
এ সালাম চাঁন তরফদার
ঘাটাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বর্তমান রাজনৈতিক আলোচনায় বেশ জমে উঠেছে বিভিন্ন দোকান, চায়ের স্টল গুলো, আওয়ামী লীগ, বিএন পি ও জাতীয় পার্টির বেশ কয়েকজন প্রতিদ্বন্দীর নাম । এর মধ্যে গণমাধ্যমে আলোচনার শীর্ষে রয়েছেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হালিম ।
ভোরের বাংলা নিউজের প্রতিবেদনে উঠে এসেছে বেশ কিছু তথ্য নির্বাচনী জরিপে।
সরকারি দল আওয়ামী লীগ, জাতীয়তাবাদী দল বিএনপি, ও হোসেন মোহাম্মদ এরশাদ এর জাতীয় পার্টি। এলাকার পাড়া মহল্লায় চায়ের দোকানে আলোচনার শীর্ষ রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টি নেতা আলহাজ্ব আব্দুল হালিম। তিনি গত ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ঘাটাইল উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন।
টাঙ্গাইল ৩ আসন ঘাটাইল উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন্ন ১৩২, স্বাধীনতা পরবর্তীতে আওয়ামী লীগের দুর্গ বলে পরিচিতি। এরমধ্যে বিএনপি ও জাতীয় পার্টি কয়েকবার জয় পেয়েছে। রাজনীতিতে এই আসনটি খুবই গুরুত্বপূর্ণ বহন করে। প্রায় চার লক্ষ ভোটার এই আসনে নারী-পুরুষের সমন্বয়ে।
আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই প্রার্থীদের প্রচার-প্রচারণা দিনরাত বাড়ছে। প্রতিদিন বিভিন্ন প্রার্থীরা পাড়া মহল্লা অলিগলি প্রচার ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
হোসেন মোহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টি থেকে এ আসনে মনোনয়ন চাচ্ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হালিম।
একান্ত সাক্ষাৎকার আলহাজ্ব আব্দুল হালিম ভোরের বাংলা নিউজ কে জানান: তিনি জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী, এই আসনের অধিকাংশ মানুষ আর আওয়ামী লীগ-বিএনপি কাউকেই চায় না, এই দুই দলের সরকারের আমলে এ অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়ন হয়নি। এলাকার সর্বস্তরের নেতাকর্মীরা আগে থেকেই তাকে চায় সংসদ সদস্য হিসেবে। তিনি বলেন আমি উপজেলা চেয়ারম্যান থাকাকালীন মানুষের ঘরে ঘরে গিয়ে বিভিন্ন সেবা ও সামাজিক কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছি। চেয়ারম্যান যখন ছিলাম বা এখনো গভীর রাত পর্যন্ত যদি কেউ আমার কাছে আসে আমি কাউকে খালি হাতে ফিরাই না, মানুষের যেকোনো বিপদে আমি সব সময় ছুটে যাই এবং এটা আজীবন আমৃত্যু থাকবে, যতক্ষণ আমার দেহে নিশ্বাস আছে ততক্ষণ আমি মানুষের সেবা করে যাব। এলাকার অনেক অসহায় মেয়ের বিয়ের ব্যবস্থা করেছি ,অনেক অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করেছি, এই আসনের বহু ছেলে মেয়ের পড়াশোনার খরচ বহন করেছে এবং আজও করছি। কোন ধরনের অনিয়ম দুর্নীতির সাথে আমি অথবা আমার পরিবারের কোন সদস্য জড়িত নেই।
তিনি বলেন রাজনীতির মূল মন্ত্রই হচ্ছে মানুষের কল্যাণ, জনগণ ও দেশের কল্যাণ। তিনি ভোরের বাংলা নিউজকে আরো বলেন আপনারা এই আসনে খোঁজ নিয়ে দেখুন সর্বস্তরের সাধারণ মানুষের কাছে গিয়ে মানুষের বিপদে সব সময় আমি তাদের পাশে থেকেছি এবং আজীবন থাকবো কোন অন্যায় অত্যাচারকে কখনো প্রশ্রয় দেয়নি। এবং আমার বিশ্বাস পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ এর দল জাতীয় পার্টির সুযোগ্য চেয়ারম্যান জি এম কাদের আমাকে এই আসনে মনোনয়ন দেবেন এবং আমি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবো ইনশাল্লাহ। কারণ দেশের মানুষ এই দুই দলকে আর চায়না।
তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি বিজয়ী হলে ঘাটাইল উপজেলা বাসির অশুভ ক্লান্তি দুর করতে মেধা মনন শ্রম দিয়ে কাজ করবো যাতে ঘাটাইল বাসির সন্মুখে স্থির শান্তি এনে দিতে পাড়ি । জন সেবা আমার নিকট এবাদত সমতুল্য কাজেই আমি অধিকার বঞ্চিত মানুষের পাশে আমার হাত টি বাড়িয়ে দেবো আমি যেনো তাদের প্রত্যাশা পূর্ণ করতে পারি !
স্থানীয় কিছু মানুষ ভোরের বাংলা নিউজের সাক্ষাৎকারে তারা বলেন: উনি সত্যিই অসাধারণ ভালো মানুষ কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি এলাকার সাধারণ মানুষ যে কোন সময় তার কাছে যেতে পারে। যদি নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় তাহলে তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবেন।
এছাড়াও এই আসনের আওয়ামী লীগ-বিএনপি ও আশাবাদী আগামী জাতীয় নির্বাচনে তারা জয়লাভ করবে।