
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের ঘাটাইল বাজার রোড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের উদ্যোগে ঘাটাইল বাজার রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে হাজি বিরিয়ানি খাবার হোটেল ও মিহির কসমেটিকস নামের দুই প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় হাজি বিরিয়ানি খাবার হোটেলে বাসি খাবার ও পচা মাংস সংরক্ষণ এবং বিক্রির অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এছাড়া মিহির কসমেটিকসে মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রির অনিয়মও পাওয়া যায়।
এসব অনিয়মের কারণে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা ব্যবসায়ীদের ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা পরিচালনা এবং খাদ্য ও পণ্যের মান বজায় রাখার বিষয়ে সতর্ক করেন।