
ম আব্দুর রহিম
চট্টগ্রাম প্রতিনিধি
আজ ১২ই জানুয়ারি সারাদেশে প্রচন্ড শীত অনুভূত হচ্ছে, চট্টগ্রাম ও তার ব্যতিক্রম নয়, শীত অনুভূত হওয়ার বাস্তব চিত্র দেখা গেল ফুটপাতের শীতের পোশাক নিয়ে বসা দোকানগুলোতে, শুক্রবারের দিন হওয়ায় মার্কেট গুলো বন্ধ থাকায় নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতারা ফুটপাতের পুরনো কাপড়ের দোকানগুলোতে ভীড় জমায় সরজমিনে দেখা যায়, দোকানিরা বিভিন্ন রকম পসরা সাজিয়ে বসে হাক ঢাক দিতে থাকে, বিভিন্ন বয়সী লোকজনকে কাপড়ের স্তুপ থেকে তাদের উপযোগী শীতের কাপড় বেছে নিতে দেখা যায়, পুরনো কাপড় হওয়ায় পোশাকের দাম ও ক্রেতা সাধারনের নাগালের ভিতরে, চট্টগ্রাম নিউমার্কেট মোড় এলাকায় একাধিক দোকানির সাথে কথা বলে জানা যায় অন্যান্য দিনের তুলনায় আজ বেচা বিক্রি খুব ভালো।