
উম্মে কাউসার এপি
চট্টগ্রাম সিটি প্রতিনিধি
উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম মহানগরীতে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।

৩ জুলাই বিকেলে চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর নেতৃত্বে মহানগরীর মধ্যম আগ্রাবাদ এর ৪৪ নং ওয়ার্ডে এই আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়।
দুপুর থেকেই দলীয় নেতাকর্মীরা বিভিন্ন প্লাকার্ড ব্যানার ফেস্টুন নিয়ে জড় হতে থাকে মাঞ্জুমান প্যালেসের সামনে, সংসদ সদস্য বাচ্চুর নেতৃত্বে মধ্যম আগ্রাবাদের ৪৪ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে রেলিটি ঘুরে সাউথল্যান্ড সেন্টারে সামনে শেষ হয় ,সংসদ সদস্য বাচ্চু সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি বলেন এই আওয়ামী লীগ ৭৫ বছর আগে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য জন্ম হয়েছিল, বাংলার মানুষের ভাগ্য উন্নয়নে বাংলার মানুষের দুর্ভোগে দুর্যোগে বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় বাংলার মানুষের পাশে ছিল আছে এবং থাকবে আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী হাত ধরেই একটি সুখী সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ তৈরি হবে ইনশাআল্লাহ।


মহানগরীর নেতাকর্মীরা ছাড়াও ৪৪ নং ওয়ার্ড ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ,ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ সহ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা র্যালীতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।