
চট্টগ্রাম প্রতিনিধি
সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতি মোকাবিলায় চট্টগ্রামে ৬৬ হাজার কৃষককে পুনর্বাসন সহায়তা দিয়েছে সরকার। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সার, বীজ ও নগদ অর্থ প্রদান করা হয়। কৃষি বিভাগের তথ্য মতে, তিন ধাপে ১৯ হাজার ও ৪৭ হাজার কৃষককে এই প্রণোদনা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আবদুচ ছোবহান জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে শীতকালীন সবজির বীজ, ২০ কেজি সার এবং নগদ এক হাজার টাকা প্রদান করা হয়েছে। বন্যায় জেলায় ২৩ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে, যার মধ্যে আমন, আউশ, ও সবজি উল্লেখযোগ্য।
ফটিকছড়ি, মিরসরাই, পটিয়া, ও চন্দনাইশসহ বিভিন্ন উপজেলায় প্রণোদনার আওতায় সবচেয়ে বেশি সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও ৮ হাজার ৬শ কৃষককে রবিশস্য উৎপাদনের জন্য বীজ ও সার সহায়তা প্রদান করা হয়েছে।