ওয়াসিম উদ্দিন
মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম।
২৫ জুলাই ২৩ ইং মঙ্গলবার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয় নগরীর কাজীর দেউড়ী মোড়ে ইন্টারন্যাশনাল কনভেনশন হলে।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এরাদুল হক নিজামী ভুট্টু সভাপতিত্বে এবং সদস্য সচিব নাসির উদ্দীন রিয়াজের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর চট্টলা আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ বাংলাদেশ আওয়ামিলীগের ১ নং প্রেসিডিয়াম সদস্য ও সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সন্ধীপের এমপি মাহফুজুর রহমান মিতা, সীতাকুণ্ডের এমপি দিদারুল আলম, ফটিকছড়ির এমপি সনি, মিরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন ও বিভিন্ন উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সম্পাদক বৃন্দসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে বলেন সামনে জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনকে সামনে রেখে উক্ত সম্মেলন অনেক গুরুত্ববহন করে। দেশ ও দেশের বাহিরের বিভিন্ন অপশক্তি দেশকে অস্থিতিশীল করতে চাইছে তা মোকাবেলা করতে স্বেচ্ছাসেবক লীগ কে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন চট্টগ্রামে কর্ণফুলি নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল, মিরসরাই তে বাংলাদেশের সর্ববৃহৎ শিল্প সহ যেসব উন্নয়ন হচ্ছে সে ধারাবাহিকতা রাখতে আগামী সংসদ নির্বাচনে ও বাংলাদেশ আওয়ামিলীগ কে সরকারকে ক্ষমতায় আনতে হবে।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সবার সিদ্ধান্তক্রমে মিরসরায়ের সন্তান উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব এরাদুল হক নিজামী ভুট্টু এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন রিয়াজ কে ঘোষনা করেন।
এরাদুল হক নিজামী ভুট্টু সভাপতি নির্বাচিত হওয়ার মিরসরাইয়ে বিভিন্ন ইউনিয়নে মিষ্টি বিতরণ করা হয়।
