
চট্টগ্রাম সংবাদদাতা
মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব নিহাদ আদনান তাইয়ান মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায়, সহকারী পুলিশ কমিশনার জনাব মো: মোস্তফা কামাল এর তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক জনাব রিপন কুমার দাস এর নেতৃত্বে, বিশেষ টিমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ১০/১০/২০২৩ খ্রি: নগরীর পাহাড়তলী থানাধীন অলংকার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে অনিকা আক্তার, বুলবুল আক্তার এবং রশিদা বেগম কে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানায় যে জব্দকৃত গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে কম মুল্যে সংগ্রহ করে বেশি দামে বিক্রি করার জন্য কক্সবাজার যাওয়ার নিমিত্তে বর্নিত ঘটনাস্থলে অবস্থান করছিলো।