
ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন আবু তৈয়ব। লড়বে স্বতন্ত্র প্রার্থী হয়ে ফটিকছড়ি – ২ আসনে।
ফটিকছড়ি প্রতিনিধি,
চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব।
বুধবার (২৯ নভেম্বর) ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।
শুনা যাচ্ছে তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম -২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে মনোনয়নের জন্য ফরম জমা দেন।
তিনি দীর্ঘদিন কয়েক যুগ ধরে আওয়ামী লীগের রাজনীতি করে আসছিলেন।
তিনি সাবেক উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। এর পর উপজেলা পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিপুল ভোটে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে পরাজিত করেন।
আবু তৈয়বের সমর্থকরা জানান, জনপ্রিয় প্রার্থীদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে গ্রিন সিগন্যাল রয়েছে। চট্টগ্রাম -২ আসনে আবু তৈয়বের জনপ্রিয়তায় অন্যান্য প্রার্থীর চেয়ে বহুগুণে বেশি। শিরা হতে উপশিরা,
গ্রাম গঞ্জের অলি গলিতে, তৃণমূলে আবু তৈয়ব একজন পরিচিত মুখ। সেই ৯০ দশক হতে ফটিকছড়ি বাগান বাজার হতে আবদুল্লাহ পুর ইউনিয়ন পর্যন্ত তার বিচরণ রয়েছে। সকলের পরিচিত মুখ তিনি।
সবাই মনে করেন এম পি হওয়ার জন্য এটি তার সূবর্ণ সুযোগ। পক্ষান্তরে নৌকা পেয়েছেন ফটিকছড়ির সাবেক এম পি মরহুম রফিকুল আনোয়ারের একমাত্র মেয়ে সদ্য সাবেক মহিলা এম পি খাদিজাতুল আনোয়ার সনি।
সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, আবু তৈয়ব একজন দক্ষ সংগঠক ও রাজনৈতিক নেতা। দলের বাহিরেও দলমত নির্বিশেষে তার গ্রহণযোগ্যতা রয়েছে। সাধারণ মানুষের সাথে সম্পৃক্ততা রয়েছে। তাই তিনি নির্বাচনের মাঠে লড়াই করতে ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ হতে পদত্যাগ করে এম পির জয়ের মালা গলায় ঝুলাবেন বলে এমটাও জানান সমর্থকরা।
এই বিষয়ে সচেতন মহল বলাবলি করেন, আবু তৈয়ব হল বাংলাদেশের আরেকজন সাহসী রিক্সন চৌধুরী। বাংলার মানচিত্রে জন্ম নিবে আরেক জন রিক্সন চৌধুরী।