শতাব্দী হাউজিং এর গ্লোরী ফুডস এন্ড বেভারেজকে
১ লক্ষ টাকাসহ মোট তিন ব্যক্তিকে ১ লক্ষ ৪ হাজার টাকা জরিমানা
চট্টগ্রাম প্রতিনিধি মোঃ কামাল উদ্দিন,চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ বৃহস্পতিবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এর নেতৃত্বে পরিচালিত অভিযানে নগরীর বায়েজিদ থানাধীন শতাব্দী হাউজিং এলাকায় মেয়াদবিহীন বেকারী পণ্য বিক্রির জন্য মজুদ করা, কারখানার পরিবেশ অত্যান্ত নোংরা ও অ¯^াস্থ্যকর এবং কর্মরত কর্মীদের হেলথ ফিটনেস সনদ না করার দায়ে গ্লোরী ফুডস এন্ড বেভারেজকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে বাংলা বাজার এলাকায় ফুটপাত ও নালার জায়গা থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এই সময় ফুটপাত দখল করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির করে ব্যবসা পরিচালনার করার অপরাধে দুই ব্যক্তিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন (১৬.০২.২০২৩)।
ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ করার সময় কান্নায় ভেঙে পড়ে দোকানদার ও কর্মচারী কর্মকর্তারা,।
