
কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার চাঁদপাড়া গ্রামবাসীর উদ্যোগে ঝিনাইদহ-৩ ও ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্যদ্বয়কে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ মার্চ) চাঁদপাড়া
পুরাতন জামে মসজিদের সামনে খোলা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ মতিয়ার রহমান, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ঝিনাইদহ ৩ এবং মাওলানা আবু তালিব, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ঝিনাইদহ ৪ ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ওলিউর রহমান, জেলা তারবিয়াত সেক্রেটারি, মাওলানা তাজুল ইসলাম, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কোটচাঁদপুর উপজেলা শাখা ও কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী; আব্দুল হক মোল্যা, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কালীগঞ্জ উপজেলা শাখা ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী; মোঃ আজিজুর রহমান, নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কোটচাঁদপুর উপজেলা শাখা; মোঃ মোয়াবিয়া হুসাইন, নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ভাইস চেয়ারম্যান প্রার্থী; মোঃ শাহাবুদ্দিন খান, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কোটচাঁদপুর উপজেলা শাখা ও ৫নং এলাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী; মোঃ জাহিদুল ইসলাম আওয়াল, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৫নং এলাঙ্গী ইউনিয়ন শাখা এবং মোঃ আব্দুল হামিদ, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ মোঃ গোলাম মোস্তফা, ইমাম ও খতিব, চাঁদপাড়া জামে মসজিদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ আক্তারুজ্জামান, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, নটরডেম কলেজ, ঢাকা।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বি.এম. তারিকুজ্জামান, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৫নং এলাঙ্গী ইউনিয়ন শাখা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় জনগণের ভালোবাসা, আস্থা ও প্রত্যাশার প্রতিফলন হিসেবেই এই সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। তারা দুই সংসদ সদস্যের নেতৃত্বে এলাকার উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, চাঁদপাড়া গ্রামবাসীর পক্ষ থেকে দুই সংসদ সদস্যকে সম্মাননা স্মারক প্রদান তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।