
মিজানুর রহমান
চান্দিনা উপজেলা প্রতিনিধি কুমিল্লা
বাংলাদেশ কৃষক লীগ চান্দিনা উপজেলা শাখার উদ্যগে মাসব্যাপী তাত বস্ত্র ও কুটির শিল্প মেলার ব্যাপক ভাবে প্রস্তুতি চলছে, চান্দিনা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে । মেলার জন্য স্টোর নির্মাণের ব্যাপকভাবে প্রস্তুতি চলছে,আয়োজকগন ভোরের বাংলা নিউজ কে জানিয়েছে আমরা দ্রুত সময়ের মধ্যে সকল কার্যক্রম শেষ করতে পারব আশা করি, এবং এবার মেলায় দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি হবে, মেলার সার্বিক পরিবেশ পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হবে, এবং সারা বাংলাদেশ থেকে বিভিন্ন উদ্যোক্তারা মেলায় এসে অংশগ্রহণ করবে, আর যদি আবহাওয়া ভালো থাকে তাহলে আগামী ১২ ফেব্রুয়ারী ২০২৪ রোজ সোমবার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. প্রাণ গোপাল দত্ত সংসদ সদস্য কুমিল্লা ০৭ চান্দিনা।