দিনাজপুর জেলা প্রতিনিধি।
মোঃ শাহীন ইসলাম।
দিনাজপুরে চিরিরবন্দর উপজেলা রানিরবন্দরে পুকুরে ডুবে মেহেদী হাসান (১৭) নামে এক স্কুল শিক্ষার্থী মারা গেছে।
আজ ২৮ শে সেপ্টেম্বর (বৃহস্পতিবার) উপজেলার সাতনালা ইউনিয়নের জসীমউদ্দিন মেম্বার পাড়ায় একটি পুকুরে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রতক্ষ্য দোষীরা জানায়, কয়েকদিনের টানা বৃষ্টিতে নদিনালা খালবিলের পানি বৃদ্ধি পেয়েছে।
ছেলেমেয়েরা বিভিন্ন জলাবদ্ধতা যায়গায় গোসল ও খেলাধুলা করছে৷
মেহেদী হাসান আজকে সকাল আনুমানিক ১০ টার সময় তার বন্ধুদের সাথে খেলার জন্য উপজেলার (উত্তর ইছামতী সরকারি প্রাথমিক বিদ্যালয়) মাঠে খেলতে যায়।
খেলা শেষে গোসল করার জন্য (ঝাড়ুয়ারপাড়) নামক একটি পুকুরে নামে।
নামার কিছুক্ষন পর পরেই সে পানিতে তলিয়ে যায়। তার বন্ধুরা তাকে অনেক খোঁজা খোঁজির পর তার কোন সন্ধান না পেলে এলাকাবাসীকে খবর দেয় পরে এলাকাবাসীর সহযোগিতায় পুকুর থেকে তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শস্য বিশিষ্ট (কোন্দল) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মেহেদী হাসান উপজেলার ১ নশরতপুর ইউনিয়নের মিজানুর রহমানের ছেলে বলে জানা গেছে ।
