
দিনাজপুর জেলা প্রতিনিধি
মোঃ শাহীন ইসলাম
দিনাজপুর চিরিরবন্দর উপজেলা রানিরবন্দরে সচেতন নাগরিক কমিটির উদ্যোগে অসহায়, ছিন্নমূল, দুঃস্থ, মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ ২০ শে জানুয়ারি ( শনিবার) দুপুরে শীতার্ত মানুষের মাঝে ৩০০ পিচ কম্বল বিতরণ করা হয়।
দেশের উত্তরের জেলা দিনাজপুর। হিমালয়ের কাছাকাছি হওয়ায় প্রতিবছর এখানে শীতের প্রকোপ বেশি থাকে।
এবারও তার ব্যতিক্রম নয়।
গত কয়েকদিনে ঠিক মত দেখা মিলছে না সূর্যের।
ঘনকুয়াশা আর হিমেল ঠাণ্ডা হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা।
এই শীতে জীবন-জীবিকার তাগিদে ঘর থেকে বের হওয়া মানুষের ভোগান্তি একটু বেশি।
তীব্র শীতে যখন সাধারণ অসহায় খেটে খাওয়া মানুষের জিবন প্রায় দূর্বিষহ, মানবতার জিবন যাপন করছে সেই সময় অসহায় ছিন্নমূল মানুষগুলোর পাশে দাঁড়িয়ে শীতবস্ত্র বিতরণ করে আসছে সচেতন নাগরিক কমিটি নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।
শনিবার দুপুরে নাগরিক কমিটির আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব লায়লা বানু।
আরো উপস্থিত ছিলেন
জনাব গোলাম আজম পারভেজ, ডাঃ মোঃ লিয়াকত আলী খন্দকার, মোঃ জামাল উদ্দিন, ইসফার তৌহিদ, সাজিদা মনি প্রমূখ।
তাদের এই কার্যক্রম অব্যাহত। (চিরিরবন্দর -খানসামা) এই দুই উপজেলা মিলে ৩০০০ হাজার পিস শীতবস্ত্র বিতরণ করবে বক্তৃতারা জানিয়েছেন। পাশাপাশি সমাজের সকল মানুষকে অসহায় ছিন্নমূল মানুষগুলোর পাশে দাড়ানোর আহ্বান করেন।