চিরিরবন্দর উপজেলায় চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে সিগন্যালবার মাথায় লেগে মারুফ নামের এক কলেজ ছাত্রের মৃত্যু। ঢাকায় সাইকেল প্রতিযোগিতায় অংশ নিয়ে বাড়ি ফেরার পথে দিনাজপুর জেলার চিরিরবন্দর রেলওয়ে স্টেশনে ট্রেনের গেটে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে সিগন্যালবার মাতায় আঘাত লাগে,তারপর চলন্ত রেলগাড়ী থেকে পড়ে গিয়ে মৃত্যু বরণ করেন কলজে ছাত্র মারুফ(১৯)।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মরতা (ওসি) বজলুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারী সকাল ৮ টায় চিরিরবন্দর রেলওয়ে স্টেশনে এই ঘটনা’টি ঘটছে। নিহত মারুফ হোসেন চিরিরবন্দর উপজেলার বড়বাউল গ্রামের মোঃ আনিছুর রহমানের ছেলে ও দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে’র প্রথম সিফট সিভিল ডিপার্টমেন্ট ৬ষ্ঠ সেমিস্টারে অধ্যানত রয়েছে।
প্রদক্ষদর্শীরা জানান, মারুফ ও তার বন্ধু’রা মিলে ঢাকায় সাইকেল প্রতিযোগিতা অংশ নেয়, সেই প্রতিযোগিতায় ২য় হয় মারুফ। আজ মঙ্গলবার বন্ধুের সাথে বাড়ি ফেরার সময় চিরিরবন্দর রেলওয়ে স্টেশনের পশ্চিমে মুঠোফোন নিয়ে সেলফি তুলতে গিয়ে সিগন্যালবার মাথায় লাগে চলন্ত রেলগাড়ী থেকে পড়ে যায়।
স্থানীয়রা, দ্রুত উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
