চুয়াডাঙ্গা সংবাদদাতা
চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের অভ্যন্তরে পুলিশ সদস্যদের জন্য ব্যায়ামাগার করার উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করেন চুয়াডাঙ্গা জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
তারই ধারাবাহিকতায় অদ্য ৩০.০৯.২০২৩ খ্রিঃ বিকাল আনুমানিক ০৫:০০ ঘটিকায় পুলিশ লাইন্সের অভ্যন্তরে ব্যায়ামাগার উদ্বোধন করেন পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কিসিঞ্জার চাকমা, সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চুয়াডাঙ্গা; জনাব মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সগণ।
