
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : শত বছরের বেশি আলকরা ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ্চিম ডেকরা দীঘির চার পাশ্বের কবরস্থানটি দীর্ঘ দিন আগাছা গুলো পরিস্কার না করায় ঝোঁপ জঙ্গলে পরিনত হয়েছিলো।। এই ঝোঁপ জঙ্গলের কারণে কোনো মানুষ মারা গেলে কবর খুড়তে অসুবিধা হয়ে যেতো এবং অনেকে নিজের পরিবারের কারো কবরের কাছে গিয়ে জিয়ারত করতে পারতো না ।, কবর জিয়ারত করতে আসা মোস্তফা বলেন আগাছা গুলো জঙ্গলে পরিণত হওয়ায় কবরের কাছে গিয়ে জিয়ারত করতে পারতাম না,, দূর থেকে কবর জিয়ারত করতে হতো। এখন নিজের পরিবারের কবরের কাছে গিয়ে জিয়ারত করতে পারছি,, সে জন্য মাসুদা ট্রাষ্ট ফর চ্যরেটিসহ যারা কবস্হান পরিস্কারের উদ্যোগ নিয়েছে সবাই কে ধন্যবাদ।।
ঐতিহ্যবাহী ডেকরা দীঘির চতুর্পাশে কবরস্থান পরিস্কার করার উদ্যোগ নেয়া সৈয়দ রায়হান,, মোজাম্মেল ভূঁইয়া, কাজী মামুন বলেন অনেক পুরনো এই কবরস্থানটি দীর্ঘ দিন ধরে পরিস্কার না করায় আগাছা ও ঝোপ-ঝাড়ে পরিনত হয়ে ছিলো । এতে করে মৃত ব্যাক্তিদের কবরে সমাহিত করতে স্বজনদের যেমন ভোগান্তি পোহাতে হতো,, তেমনি জিয়ারত করতে ও অসুবিধা হতো। এ কারণে আমরা কয়েকজনে উদ্যোগ নিয়ে, মাসুদা ট্রাষ্ট ফর চ্যারেটির সহযোগিতায়, কয়েকজন শ্রীমিক দিয়ে চার দিনে, দীঘির চার পাশ্বের কবরস্হানটি পরিস্কারের কাজ শেষ করছি।। তারা মাসুদা ট্রাষ্ট ফর চ্যারেটিকে সামাজিক ও ভালো কাজে সব সময় সহযোগিতা করার আহ্বান জানান।। যুবকদের এমন মহতি উদ্যোগ ও মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাষ্ট ফর চ্যরেটির সহযোগিতায় কবরস্হানটি পরিস্কার করায় তাদের প্রশংসা জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনগণ।
এসময় অবসরপ্রাপ্ত স্কুল মাষ্টার আব্দুল মান্নান বলেন , কবরস্থান পরিস্কার-পরিচ্ছন কার্যক্রমে অংশগ্রহণকৃত যুবকদের এবং মানবিক সংগঠন মাসুদা ট্রাষ্ট ফর চ্যারেটিকে অসংখ্য ধন্যবাদ।
মাসুদা ইন্টারন্যাশেনাল ইসলামিক ট্রাষ্ট ফর চ্যারেটির বাংলাদেশ প্রতিনিধি জামাল হোসেন শামীম জানান আমাকে রায়হান,,মোজাম্মেল,, মামুন কবরস্হানটির ঝোপ, ঝাড় পরিস্কারের কথা বলেন, , আমি মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাষ্ট ফর চ্যারেটির চেয়ারম্যান নাছির উদ্দীন বাবু কে জানায়,, বাবু বলে এটা বড় সওয়াবের কাজ, আপনি করে দেন।।,, আমি রায়হান, মোজাম্মেল ও মামুনকে নিয়ে কয়েকজন শ্রমিক দিয়ে চার দিনে দীঘির চার পাশ্বে কবরস্থান পরিস্কার করে দিয়েছি।। মাসুদা ট্রাষ্ট ফর চ্যারেটি ভালো কাজে সব সময় আপনাদের পাশ্বে থাকবে।।