
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : জুলাই যোদ্বা শহীদ শরীফ ওসমান হাদী একটি নাম, একটি ইতিহাস।। শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণ চৌদ্দগ্রাম বন্ধন গ্রুপের উদ্যোগে৷ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
২২ শে ডিসেম্বর সোমবার বিকালে চৌদ্দগ্রামের পদুয়া রাস্তার মাথায় এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে জগ্নাথদীঘি ইউনিয়ন জামায়াতে ইসলামীর টিম সদস্য আবুল কালাম ফরায়েজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলকরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগ সভাপতি মনির আহম্মেদ মানিক।
শোকসভা ও দোয়া মাহফিলে বক্তব্যরা বলেন , শহীদ ওসমান হাদী একটি নাম,একটি ইতিহাস।
শহীদ ওসমান হাদী হলেন গণতন্ত্রের সৈনিক, সার্বভৌমত্বের রক্ষক এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আপসহীন যুদ্ধা, তিনি ইনসাফ ও ন্যায় রাজনীতি প্রতিষ্ঠা করতে ছেয়েছিলেন। তার মত দেশ প্রেমিক, অকুতোভয় সৈনিকের জন্য আর পুরো দেশ কাঁদছে।
জাহিদ হোসোন রিয়াজের সঞ্চালনায় এই সময় আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আলকরা ইউনিয়ন ৮ নং ওয়াড় সভাপতি আব্দুল ওয়াদুদ আব্দুল্লাহ।
জগ্নাথদীঘি ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৮ নং ওয়াড় সভাপতি কাজী রিয়াদ। এই সময় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আলকরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি মাওলানা এ টি এম মাছুম ।
এই সময় আরো উপস্থিত চৌদ্দগ্রাম বন্ধন কাফেলার উপদেষ্টা সদস্য ইসমাইল মজুমদার ও আইয়ুব ফকির। চৌদ্দগ্রাম বন্ধন কাফেলার যুগ্ন সাধারণ সম্পাদক খন্দকার জোবায়ের আহমেদ। আারাফাত মামুন । সুদূর প্রবাস থেকে চৌদ্দগ্রাম বন্ধন গ্রুপের সভাপতি মামুন ভূইয়া,, সেক্রেটারী হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম সকলের নিকট কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান আয়োজনটি সফল করার জন্য।।
চৌদ্দগ্রাম বন্ধন গ্রুপের সভাপতি মামুন ভূইয়া আরো জানান ওসমান হাদী দেশের জন্য একটা বিরাট সম্পদ ছিল। ওসমান হাদী ন্যয় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, আমরা আগামী নির্বাচনে সৎ যোগ্য দুর্নীতি মুক্ত ন্যায়বান ব্যাক্তিকে ভোট দিয়ে ওসমান হাতির স্বপ্ন পূরণ করতে চাই।