
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি ::কুমিল্লা চৌদ্দগ্রামে, চৌদ্দগ্রাম বন্ধন কাফেলার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শক্রবার (৮ মে ) চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নেের লক্ষিপুর প্রাইমারী স্কুল মাঠে আয়োজিত ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্ভোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক সৈয়দ একরামিল হক হারুন।
প্রধান অতিথি সৈয়দ একরামুল হক হারুন বলেন চৌদ্দগ্রাম বন্ধন কাফেলা একটি অরাজনৈতিক সংগঠন। এই মানব সেবা সংগঠনটির সকল সদস্য প্রশংসা পাওয়ার দাবীদার।তারা তাদের সময়, অর্থ সব মানব সেবা নিয়োজিত করেন। সংগঠনটির এর উত্তরাত্তর সাফল্য কামনা করি ।
দিনব্যাপি ফ্রী মেডিকলে ক্যম্পে ক্যাম্পে প্রায় ৩০০শত নারী পুরুষ ফ্রী চিকিৎসা সেবা নেন।। তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা, ডায়বেটিস, রক্ত প্রেসার টেস্টসহ বিভিন্ন টেষ্ট করানো হয়। করানো হয়। বেশিরভাগ রোগী ছিলেন নিম্ন আয়ের মানুষ যাদের মধ্যে নারী-শিশুও ছিলেন। চৌদ্দগ্রাম বন্ধন কাফেলার আয়োজনে ফ্রী মেডিকেলের এই সেবা পেয়ে অত্যাধিক খুশি হয়ে
তারা বলেন, শহরে তাদের চিকিৎসার সেবা ও টেস্টের জন্য অনেক টাকা খরচ হয়। তবে এই ক্যাম্পে তারা বিনামূল্যে চিকিৎসা, টেস্ট পেয়ে অত্যান্ত খুশি। চারজন এমবিবিএস ডাক্তার এই সেবা প্রদান করেন।
ফ্রী মেডিকেল ক্যম্প অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আলকরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কুতুব উদ্দিন। সেক্রেটারী আবু নাছের।
আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর যুব বিভাগ সভাপতি মনির আহম্মেদ মানিক। বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ফজলুল হক সাথী। সমাজ সেবক মো: ইউসুফ।
বন্ধন কাফেলার সদস্যদের মধ্য উপস্তিত ছিলেন বন্ধন কাফেলার উপদেষ্টা ইসমাইল মজুমদার, উদেষ্টা আইয়ুব ফকির, ক্রিড়া সম্পাদক জাহিদ হোসেন রিয়াজ, , সদস্য আব্দুল করিম, মো: সেহেল,, মহি উদ্দিন,, আব্দুল্লা আল রাকিব,, আমির হামজা মীনার,, আবির হামজা মেহেদী,,মুহা: মুছা,, মো: আলী হোসেন রয়েল,,
অনুষ্ঠানে অতিথিরা বলেন, চৌদ্দগ্রাম বন্ধন কাফেলা একটি অরাজনৈতিক মানবিক জনসেবামূলক সংগঠন। সংগঠনটি চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নের তরুণ যুবকদের উদ্যোগে গড়ে উঠেছে। এছাড়াও এই সংগঠনটির অধিকাংশ সদস্য প্রবাসে থেকে তাদের কষ্টের অর্জিত অর্থ দিয়ে সংগঠনটি পরিচালিত করছেন।।
বিশেষভাবে সংগঠনের সভাপতি মামুন ভূঁইয়া এবং সাংগঠনিক সম্পাদক মো: আব্দুর রহিম অর্থসম্পাদক শাহজালাল ভূইয়া টিপু,, সহসাংগঠনিক সম্পাদক কাজী বোরহান উপদেষ্টা মো: সোহাগ, প্রচার সম্পাদক মো: সাঈদ খান,, সদস্য,মোঃ মহিন জনিসহ আরও অনেকেই অনুষ্ঠানে বিভিন্ন ভাবে সহযোগিতা করেন।
ফ্রী মেডিকেল ক্যাম্পে চৌদ্দগ্রামের মানবিক ডাক্তার নামে পরিচিত ডাক্তার মন্জুর আহম্মেদ সাকি অতিথি হয়ে ও রোগি দেখেন এবং এ ছাড়াও বিশেষজ্ঞ এমবি বিএস ডাক্তার ডা: হোসাইন আহম্মেদ ইব্রাহীম, গাইনী ডাক্তার মোমালিসা আলম,, ডা: মো: আল আমীন,,
ডা: কামরুল হাসান।