
ঢাবি প্রতিনিধি
মো. সিফাতুল্লাহ তাসনীম
অফিশিয়াল প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশ আওয়ামীলীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’। এই ঘোষণার পরই উচ্ছ্বাস প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। কারণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল এলাকায় হামলার মধ্য দিয়ে ছাত্রলীগ এক কালো অধ্যায়ের সূচনা করে। এরপর দেশের অন্যান্য ক্যাম্পাসে ও বিভিন্ন জায়গায় সশস্ত্র হামলা চালায় সংগঠনটি।
এদিকে ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার খবরে আগামীকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাবির টিএসসিতে গরু ও জোড়া খাশি কুরবানির খবর পাওয়া গিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের তার ব্যক্তিগত প্রোফাইলে পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, প্রজ্ঞাপন অনুযায়ী ‘সন্ত্রাস দমন আইন ২০০৯’ এর ১৮ ধারার উপধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার।