ময়মনসিংহ প্রতিনিধি
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: রাশেদুল হাসান রেজিস্ট্রার জেনারেল ( অতিরিক্ত সচিব ) ,জন্ম ও মৃত্যু নিবন্ধন , স্থানীয় সরকার বিভাগ।
আয়োজনের সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার সম্মানিত জেলাপ্রশাসক ও জেলাম্যাজিস্ট্রেট জনাব মো: মোস্তাফিজার রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-রেজিস্ট্রার জেনারেল ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ ( যুগ্ন সচিব) ,উপপরিচালক ,স্থানীয় সরকার ,ময়মনসিংহ জনাব মো: সফিকুল ইসলাম ।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ,মেয়রবৃন্দ ,ইউপি চেয়ারম্যানগ্ণ ,ইউপি সচিব ও পৌর নির্বাহী কর্মকর্তাগণ।
প্রশিক্ষণটি আয়োজন করে জেলা প্রশাসন ,ময়মনসিংহ এবং সহযোগিতায় রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় ,জন্ম ও মৃত্যু নিবন্ধন।
