
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জবিস্থ রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের সংগঠন NGDCian of Jagannath University–এর ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ (২০২০-২১) শিক্ষাবর্ষের মোঃ সজীব হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ ফজলে রাব্বি।
শনিবার (২৯ মার্চ) সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক মোঃ নবীর উদ্দিন, সমন্বয়ক অজয় দাস দেবাশীষ এবং উপদেষ্টা মোঃ ইব্রাহীম খলিলুল্লাহ আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
সংগঠনটির মূল প্রতিপাদ্য “দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়াই আমাদের একমাত্র অঙ্গীকার”। এই সংগঠনটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি, সহযোগিতা ও বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
নবগঠিত কমিটির সভাপতি মোঃ সজীব হোসেন বলেন,“আমাদের সংগঠনের মূল লক্ষ্য হবে রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলা। আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে প্রতিটি শিক্ষার্থী তার প্রয়োজনে পাশে কাউকে পাবে। নতুন কমিটি শিক্ষার্থীদের শিক্ষা, ক্যারিয়ার ও মানবিক উন্নয়নে কাজ করবে।”
তিনি আরও বলেন,“আমরা শুধু একটি সংগঠন নয়, একটি পরিবার গড়ে তুলতে চাই। সংগঠনের প্রতিটি সদস্যকে সঙ্গে নিয়ে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের জন্য নতুন দৃষ্টান্ত স্থাপন করব।”
সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাব্বি বলেন,“নতুন কমিটির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধান, নতুন শিক্ষার্থীদের সহায়তা, সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা এবং ক্যারিয়ার উন্নয়নমূলক কার্যক্রম হাতে নেব। সকলের সহযোগিতায় সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করা হবে।”
এছাড়া উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে রয়েছেন সাইফাত আহমেদ তুহিন, সুমন সরকার, মনির হাসান সোহিক, সুমাইয়া আক্তার, তাসরিমা তমি, নূর জাহান কোয়া, রায়হান ইসলাম এবং মোঃ ফজলে রাব্বি।
নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রকাশ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে NGDCian of Jagannath University শিক্ষার্থীদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা পালন করবে এবং সংগঠনের কার্যক্রমকে নতুন মাত্রায় এগিয়ে নিয়ে যাবে।