দিরাই শাল্লা উপজেলা প্রতিনিধি
তৌফিকুর রহমান।
সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাবেক সাহিত্য সম্পাদক মাওলানা জাবির হুসাইন চৌধুরীর যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। রোববার বিকেলে চার গ্রাম শাহজালাল বাজারে মাওলানা শহিদুল ইসলামের সভাপতিত্বে ও হাফিজ মাসুদ আহমদ হীরার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জেলা জমিয়ত উলামায়ে ইসলাম সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জমিয়ত উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা কামারুজ্জামান তালুকদার, ভাটিপাড়া ইউনিয়ন জমিয়ত উলামায়ে ইসলাম সহ সভাপতি ডাক্তার কাজী আবু তালেব, ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন চৌধুরী, দিরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈদুর রহমান তালুকদার, উপজেলা যুব জমিয়ত সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ রাজী, জেলা ছাত্র জমিয়ত সাধারণ সম্পাদক হাফিজ জিয়াউল করিম। বক্তব্য রাখেন মাওলানা শাহির আহমদ, প্রমুখ। বক্তারা বলেন মাওলানা জাবির হুসাইন চৌধুরী ও তাঁর পরিবার যুক্তরাজ্যে গমন করবেন তাঁর এই সফর যেন নিরাপদ হয় সেই লক্ষে দোয়া করেন । মাওলানা জাবির হুসাইন এর তৎপরতা ছিল প্রশংসনীয়। তাঁর অবর্তমানে সংগঠনের শুন্য স্হান পূরণ হবে কিন্তু শুন্যতা পূরণ হবে না বলে জানায় একজন,তাঁর প্রতিটি কাজে আমরা তাকেঁ খুব মিস করব। আমরা আশা করব তিনি যেখানে যাচ্ছেন সেখান থেকে ও সংগঠন সহ সামাজিক সকল কর্মকাণ্ডে তাকেঁ আমরা পাব। পরিশেষে তাঁর ও পরিবারের জন্য দোয়া পরিচালনা করেন মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী সহ অতিথিরা।
