
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আজ ০৭/০৫/২৫ বুধবার সকাল ১১টায় শহরে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে অর্থ উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ কর্মসুচি অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনজুর আলম মিঠু, জাহিদুল হক,আশরাফুল ইসলাম আকাশ ও সবুজ মিয়া প্রমুখ।
বক্তাগন বলেন কৃষি নির্ভর বাংলাদেশে কৃষিকে অধিক গুরুত্ব দিয়ে পদক্ষেপ গ্রহন করতে না পারলে আমদানি নির্ভরতা বাড়বে, যা অর্থনীতির জন্য চরম বিশৃঙ্খলা সৃষ্টি করবে।
সকল সিন্ডিকেটের বিপরীতে সরকারি উদ্যোগে বীজ তৈরী, বিএডিসির মাধ্যমে সার বীজ কীটনাশক ও সেচের পানি সরবরাহ সহজ করতে হবে। উৎপাদিত ফসল সরকারিভাবে সংরক্ষণের জন্য পর্যাপ্ত খাদ্য গোডাউন নির্মান এবং রেশনের মাধ্যমে সরবরাহ ব্যবস্থা চালু করতে হবে।
সকল বয়স্ক, বিধবা, প্রতিবন্দী ও স্বামী পরিত্যক্তাদের মাসিক ১০হাজার টাকা ভাতা দিতে হবে।
ক্ষেতমজুরদের সারাবছর কাজের জন্য ১২০দিনের কর্মসৃজন প্রকল্প চালু ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।
কর্মক্ষম সকল বেকারের কাজ/চাকুরী দিতে হবে এবং চাকুরী না হওয়া পর্যন্ত বেকার ভাতা দিতে হবে। থানা-পুলিশ, ভুমি অফিস, সেটেলমেন্ট,রেজিষ্টি অফিসসহ সকল অফিসে ঘুষ- দুর্নীতি বন্ধ করতে হবে।