ভোলা প্রতিনিধি
অদ্য ১৭/০৮/২০২৩খ্রিঃ বিকাল ১৫.০০ ঘটিকায় কেশবপুর থানা পুলিশের আয়োজনে জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম ।
অনুষ্ঠানে সম্মানিত পুলিশ সুপার জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে বক্তব্য রাখেন। তিনি বক্তব্যের শুরুতেই ৭৫ এর ১৫ই আগস্টের কাল রাতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলার অবিসংবাদিত নেতা স্বাধীনতা যুদ্ধের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের যেসকল সদস্যরা শাহাদাত বরণ করেছিলেন তাঁদের সকলের আত্মার শান্তি কামনা করেন।
তিনি বলেন আমাদের দুর্ভাগ্য দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফলে আমরা বঙ্গবন্ধুকে অতি অল্প সময়ে হারিয়ে ফেলেছি। কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শ দুষ্কৃতকারীরা বাঙালির কাছ থেকে নিতে পারে নাই।
এই বাংলার মানুষ এখনো তার স্মৃতিকে ধারণ করে, তিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন একটি সোনার বাংলা বিনির্মাণ করতে।
তার স্বপ্নের সোনার বাংলা মানে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ যেখানে প্রত্যেকে তাদের নিজ নিজ ধর্ম নিয়ে আত্মসম্মানের সহিত বসবাস করবে।
সেই স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমাদের পরম সৌভাগ্য বঙ্গবন্ধুর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র দূরদর্শীক ও সাহসিক নেতৃত্বে বাংলাদেশ অপ্রতিরোধ্য অগ্রগতির অগ্রযাত্রায় সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত। তিনি ইতিমধ্যেই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার প্রত্যায় ব্যক্ত করেছেন। যেখানে প্রতিটা সেক্টর থাকবে অত্যন্ত স্মার্ট ও সুচারুরূপে।
বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে স্বপ্নের পদ্মা সেতু হয়েছে, মেট্রোরেল হয়েছে, মহাসমুদ্র থেকে মহাকাশ বিজয় হয়েছে।
সম্মানিত পুলিশ সুপার মহোদয় কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা স্বাধীনতার বিরোধিতা করবে, মুক্তিযোদ্ধাদের অসম্মান করবে, যারা মীমাংসিত বিষয়কে ইস্যু বানিয়ে বিশৃঙ্খলা করতে চেষ্টা করবে যারা নিরাপদ জন্মভূমিকে উত্তাল করতে চেষ্টা করবে তাদের বিরুদ্ধে জেলা পুলিশ তথা বাংলাদেশ পুলিশ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
পরিশেষে তিনি জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে কেশবপুর থানা পুলিশের আয়োজনে আলোচনা সভায় উপস্থিত হওয়ায় সকলের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬(কেশবপুর), আসনের মাননীয় সাংসদ সদস্য জনাব শাহীন চাকলাদার, এমপি, মহোদয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), যশোর।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোঃ মফিজুর রহমান।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ,থানা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, মেয়র, আওয়ামী লীগ ও সমমনা দলগুলোর নেতৃবৃন্দ সহ সকল শ্রেণী পেশার মানুষ।
