
জাবি প্রতিনিধি
উৎসবমুখর পরিবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) দর্শন বিভাগের ছাত্র সংসদ নির্বাচন-২০২৪ শুরু হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের ১১৭ নাম্বার রুমে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল তিনটা পর্যন্ত।
সরেজমিনে দেখা যায় ১১৭ নাম্বার কক্ষে তিনটি বুথে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। দর্শন ছাত্র সংসদের নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করছেন দর্শন ছাত্র সংসদের ভারপ্রাপ্ত শিক্ষক জনাব মোহাম্মদ উল্লাহ ও নির্বাচন কমিশনার হিসেবে আছেন অধ্যাপক মো. জহির রাইহান, অধ্যাপক ড. মোঃ শওকত হোসেন ও অধ্যাপক মাহমুদা আখন্দ। এবারের ছাত্র সংসদ নির্বাচনে মোট ২৫টি পদের বিপরীতে নির্বাচন করছেন মোট ৫৪ জন প্রার্থী। উৎসবমূখর পরিবেশে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে।
প্রধান নির্বাচন কমিশনার জনাব মোহাম্মদ উল্লাহ বলেন, ১৪ জন শিক্ষার্থীর একটি টিম নিয়ে বেশ উৎসবমুখর পরিবেশে চলছে আমাদের ভোট গ্রহণ প্রক্রিয়া। এখনো পর্যন্ত আপত্তিকর কোনো ঘটনা ঘটেনি। ভোট গণনা শেষ হলে দ্রুততম সময়ের মধ্যে ফলাফল ঘোষণা করে হবে।
দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাফিসা সুলতানা বলেন, প্রথমবারের মতো ভোটা দিতে পেরে খুবই ভালো লাগছে। আশাকরি একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং গণতান্ত্রিক এ ধারা চলমান থাকবে।
প্রথম বর্ষের শিক্ষার্থী সালেহীন আকাশ বলেন, কোনো প্যানেল না থাকায় সবাই স্বতন্ত্রভাবে ভোট দিতে পারছি, ক্যাম্পাসে আসার প্রথম বছরেই এত সুন্দর একটা নির্বাচন পেয়েছি দেখেই বেশ ভালোই লাগছে।
উল্লেখ্য গতকাল দর্শন ছাত্র সংসদ নির্বাচন কমিশনের আয়োজনে প্রার্থীগণ নির্বাচন বিতর্কে অংশগ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মনজুর ইলাহি, অধ্যাপক জহির রায়হান, অধ্যাপক মাহমুদা আখন্দ, জনাব মোহাম্মদ উল্লাহ ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম রাব্বানী।
