
জাবি প্রতিনিধি
স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার নৃশংসতা এবং জুলাই এর ছাত্র জনতার গণঅভ্যুত্থান তুলে ধরতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরের পর থেকে বিশ্ববিদ্যালয়ের ছবি চত্ত্বরে আলোকচিত্রী প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্বৈরাচার হাসিনার নৃশংসতা অনেক ছবি সহ আন্দোলনে ছাত্রদলের যে সকল নেতাকর্মী শহীদ হয়েছে তাদের ছবিও প্রদর্শিত হয়।
আলোকচিত্র প্রদর্শনী নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক সহ সভাপতি মোঃ ফয়সাল হোসেন বলেন, ‘জুলাই এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাসিনার বিদায় হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার বর্বরতা যাতে যুগেযুগে মানুষ মনে রাখে তারই অংশ হিসেবে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় আজকের এই আলোক চিত্রের প্রদর্শন। স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার বর্বরতা বাংলাদেশে ইতিহাসে কালো একটি অধ্যায় হয়ে থাকবে।ভবিষ্যতে সম্মিলিত ছাত্র ঐক্য গড়ে তুলে এই ফ্যাসিস্ট হাসিনার দল কখনো যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।’
আলোকচিত্র প্রদর্শনের আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদ্য সাবেক সহ-সভাপতি মোঃ ফয়সাল হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার যুগ্ন আহবায়ক, মোহাম্মদ মেহেদী হাসান (৪০), শহীদ রফিক জব্বার হল শাখার যুগ্ন আহবায়ক অলকুর রহমান অলক(৪১), জাবি শাখা ছাত্রদল নেতা আমির উদ্দিন দেওয়ান (৪২) , মোঃ রিফাত হোসেন (৪৪), দেওয়ান আলাউদ্দিন হোসেন(৪৫), সাইফুদ্দিন (৪৫), সাইফুল ইসলাম (৪৫), আলমগীর হোসেন (৪৫), ইয়াসিন দেওয়ান(৪৫), রাসেল মোহাম্মদ (৪৬), সুমন রেজা(৪৬), ফেরদৌস রহমান(৪৬) , আনিসুল ইসলাম আনিস (৪৬), শেখ পলাশ হোসেন(৪৬), শেখ সাদী(৪৮) তানজিদ ইসলাম ইরশাদ(৪৮), নাজমুল হাসান জিশান(৪৮), নাহিদুল হক (৫০) তানভীর আহমেদ(৫০), জাবেদ হাসান(৫২) সহ আরো অনেক নেতাকর্মী।